,

যদি খালেদা অভিযুক্ত হন, বিএনপির হাল ধরবেন কে ?

আজকের কুমিল্লা ডট কম :
January 31, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট :

বিএনপির সিনিয়র নেতারা ৩ সদস্যের একটি ও ৫ সদস্যের আরেকটি কমিটি গঠন করে দলের জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার কথা সক্রিয়ভাবে চিন্তা করছেন। যদি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধে আনীত দুর্নীতি মামলায় অভিযুক্ত হন তাহলে তার অবর্তমানে বিএনপিকে পরিচালনার জন্যে এ দুটি কমিটি কাজ করবে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় দেওয়া হবে আগামী ৮ ফেব্রুয়ারি। তবে বেগম জিয়ার সাজা হলে দলের নেতৃত্বে পরিবর্তন আসবে এ ধরনের বক্তব্যকে বিএনপির নেতারা গুজব বলেও উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে সরকারি দলের একাধিক নেতা বলেছেন, বেগম জিয়ার ব্যাপারে সরকারের কোনো হাত নেই, বিষয়টি আদালতের এখতিয়ার।

মামলায় যদি বেগম খালেদা জিয়া দোষী সাব্যস্ত হন কিংবা তাকে কারাগারে যেতে হয় তহালে তার পক্ষে দলকে সময় দেওয়ার সুযোগ খুব কমই থাকবে। এরফলে দেশের প্রধানধারার রাজনীতিতে খালেদার অনুপস্থিতিতে এক বিরাট শূণ্যতা সৃষ্টি হবে। বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নেতৃত্বে শূন্যস্থান তৈরি হবে।

বিএনপির একাধিক নেতার ধারণা দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি তৈরি হলে দলের হাল ধরতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিএনপি নেতা বলেছেন, সিনিয়র নেতাদের জোবায়দা রহমানকে সহায়তা করার জন্যে আগাম নির্দেশনা দেওয়া হয়েছে। তবে জোবায়দা রহমান আদতে রাজনীতিতে ইচ্ছুক কি না সে নিয়েও ধোঁয়াশায় রয়েছেন বিএনপির নেতারা। তাদের কারো কারো মতে বেগম জিয়ার অনুপস্থিতিতে দলের স্বার্থেই এবং জিয়া পরিবারের পক্ষ থেকে দেশের রাজনীতিতে জোবায়দার আগমন ঘটতে পারে।

বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতাকে চেয়ারপারসন বেগম জিয়া নিজেই দলের এক বৈঠকে তার অনুপস্থিতি ঘটলে ৩ ও ৫ সদস্যের দুটি আপৎকালীন কমিটি গঠনের নির্দেশ দেন। এ কমিটিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্ট্যান্ডিং কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও মওদুদ আহমদ থাকার জোর সম্ভাবনা রয়ে