,

রেলপথ মন্ত্রীর এপিএস জসিম এর পিতার ইন্তেকাল

আজকের কুমিল্লা ডট কম :
February 13, 2018
news-image

প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ সরকারের মানননীয় রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি‘র সহকারী একান্ত সচিব (এপিএস) এন এ এম জসিম উদ্দীন এর পিতা চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর পদুয়া গ্রামের বাসিন্দা মোঃ সোনামিয়া কবিরাজ ১৩ ফেব্রুয়ারী বিকাল সোয়া ৪টায় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি…রাজিউন)।

মরহুমের জানাযার নামাজ উত্তর পদুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়ওয়ার পর মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে উনার বয়স হয়েছিলো ৮১ বছর। তিনি ৫ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের মানননীয় রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার, শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজালাল মজুমদার।