রোগী সেজে হোমিওপ্যাথিক চিকিৎসককে অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি
ডেস্ক রিপোর্ট :
রোগী সেজে ঢাকার মিরপুর থেকে হোমিওপ্যাথিক চিকিৎসককে অপহরণের ঘটনায় ছয় অপহরণকারীকে আটক করেছে র্যাব। আর অপহৃত চিকিৎসককে উদ্ধার করা হয়েছে টাঙ্গাইলের মধুপুর ভাওয়াল বন এলাকা থেকে।
র্যাব-৪ এর একটি দল শ্বাসরুদ্ধকর এ অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজ্জাদুল ইসলাম।
তিনি গণমাধ্যমকে জানান, বুধবার বেলা ১১টায় চিকিৎসা নেয়ার নাম করে মিরপুর-১০ নম্বর থেকে হোমিওপ্যাথিক চিকিৎসক মোনায়েমুল বাশারকে মধুপুর ভাওয়াল বনে এক বাসায় নিয়ে যায় অপহরণকারী চক্র। সেখানে পৌঁছামাত্র অপহরণকারীরা তার হাত ও চোখ মুখ বেঁধে ফেলে। তার ওপর নির্যাতন চালানো হয়।
এই নির্যাতনের সময় বাশারের চিৎকারের শব্দ রেকর্ড করে তার পরিবারকে শুনিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মুক্তিপণের টাকা না দিলে বাশারকে হত্যার হুমকি দেয় তারা।
তিনি জানান, এরই মধ্যে হোমিও ডাক্তারের পরিবারের পক্ষ থেকে কিছু টাকা দেয়া হয় অপহরণকারী চক্রের দেয়া বিকাশ নম্বরে।
পরে ওই চিকিৎসকের পরিবার র্যাবকে বিষয়টি জানায়। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব বুধবার রাত ৮টা থেকে ভোর সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চালায় ভাওয়াল বন এলাকায়।
একপর্যায়ে অপহৃত চিকিৎসক মোনায়েমুল বাশারকে উদ্ধার করা হয়। একই সঙ্গে ছয় অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের কাজে ব্যবহৃত সিমসহ চারটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। এ ছাড়া মুক্তিপণের ২৭ হাজার ৫০০ টাকাও উদ্ধার করা হয়।
সিনিয়র এএসপি সাজ্জাদ জানান, এ অপহরণের সঙ্গে ১০ জন জড়িত। গ্রেফতার ছয়জনসহ ওই ১০ জন হলো-