রোববার কুমিল্লায় মোজাফফর আহমেদের জানাজা
স্টাফ রিপোর্টারঃ
মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ও ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদকে আগামীকাল রোববার কুমিল্লায় দাফন করা হবে। এদিন কুমিল্লার টাউন হলে তৃতীয় এবং দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে শেষ জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ন্যাপের প্রেসিডিয়াম সদস্য সিদ্দিকুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পরে তাকে তার পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হবে। কুমিল্লা টাউনহল মাঠে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, সুশীল সমাজ সহ সর্বসাধারন কর্তৃক প্রয়াত নেতাকে শেষবারের মতো দর্শন ও নেতার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে শনিবার সকাল ১০টায় ঢাকা জাতীয় সংসদ’র দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় সালাম ও শ্রদ্ধা নিবেদনের পর জানাযা শেষে ঢাকা ধানমন্ডী হকার্স মার্কেটে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) কেন্দ্রীয় কার্যালয়ে কিছুক্ষণ রাখার পর দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হয়। ওখানে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, সুশীল সমাজ সহ সর্বসাধারন কর্তৃক প্রয়াত নেতাকে শেষবারের মতো দর্শন ও নেতার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বাদ আসর জাতীয় বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাযা সম্পন্ন করা হয়েছে।
তিনি দির্ঘ রোগ ভোগের পর শুক্রবার রাত ৭টা ৪৯মিঃ ঢাকা এ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ‘ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।’ বার্ধক্যজনিত কারনে নানা রোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকা এ্যাপলো হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসকদের সার্বক্ষণিক à¦