,

‘লন্ডনের ঘোষণা ও এনসিপি-জামায়াতের গাত্রদাহ: গণতন্ত্রের পথে আরেকটি মাইলফলক’

আজকের কুমিল্লা ডট কম :
June 15, 2025
news-image

 

বিশেষ কলাম

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০২৫ সালের লন্ডন বৈঠক নিঃসন্দেহে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই বৈঠক জাতিকে দেখিয়েছে আশার আলো—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে এটি একটি সাহসী ও ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠেছে। ভবিষ্যতের জন্য একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনগণের সরকার গঠনের স্বপ্ন এখান থেকে বাস্তবের পথে এগিয়ে যাচ্ছে।

একটি সময়োপযোগী ঘোষণা, একটি নৈতিক অঙ্গীকার

লন্ডন ঘোষণায় যে তিনটি মূল স্তম্ভ স্পষ্টভাবে উঠে এসেছে—বিচারব্যবস্থার সংস্কার, নির্বাচনী স্বচ্ছতা ও রাষ্ট্রীয় জবাবদিহিতা—তা দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশাকেই প্রতিফলিত করে। এটি কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং একটি নৈতিক অঙ্গীকার; একটি সুনির্দিষ্ট ঘোষণা—যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা হবে দৃঢ়তা ও ন্যায়ের সঙ্গে।

প্রতিক্রিয়া যাদের গাত্রদাহে রূপ নিল

কিন্তু এই ঘোষণার পরপরই একটি পরিচিত গোষ্ঠীর গাত্রদাহ লক্ষ করা গেল—এনসিপি ও জামায়াতে ইসলামির মতো দলগুলো যেভাবে দ্রুত এবং আক্রমণাত্মক ভঙ্গিতে প্রতিক্রিয়া জানিয়েছে, তা বিস্ময়ের হলেও আশ্চর্যের নয়। কারণ, এই প্রতিক্রিয়া সেই পুরনো চিত্রকেই আরও একবার স্পষ্ট করেছে—গণতন্ত্রবিরোধী অপশক্তি কোনোভাবেই দেশের অগ্রযাত্রাকে সহ্য করতে পারে না।

বিশেষভাবে নজর কাড়ছে সদ্য-গঠিত এনসিপি নামক তথাকথিত ‘সংস্কারপন্থী’ দলটি। গত ৯ মাসে আড়ালে থেকে যারা নানা ধরণের রাজনৈতিক চক্রান্ত চালিয়ে গেছে, আজ তারা মুখোশ খুলে প্রকাশ্যে এসেছে। তাদের বক্তব্য ও অবস্থাà