,

লাকসামে উপকূল এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
October 3, 2021
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লাকসামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৩ অক্টোবর) সকালে উপজেলা দৌলতগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় উপকূল এক্সপ্রেসের ধাক্কায় তার মৃত্যু হয়।

লাকসাম রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেসের সঙ্গে লাকসাম দৌলতগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় রেলপথ পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের পরিচয় শনাক্তে আইন-শৃঙ্খলাবাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।