,

লাকসামে দিন-দুপুরে কলেজ প্রভাষকের বাসায় চুরি

আজকের কুমিল্লা ডট কম :
January 5, 2020
news-image

 

সেলিম চৌধুরী হীরাঃ

কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক সুরভী আল-আমিনের বাসায় দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে।

রবিবার দুপুরে পৌরশহরের পশ্চিমগাঁও কলেজ রোডস্থ নূর মোহাম্মদের বাড়ির তৃতীয় তলায় ওই প্রভাষকের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

প্রভাষক সুরভী আল-আমিন জানান, প্রতিদিনের ন্যায় আজ সকাল ৯টায় কলেজে শিক্ষার্থীদের ক্লাস নেয়ার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে যাই। দুপুর একটায় বাসায় এসে দেখি বাসার প্রধান ফটকের তালা ভেঙে চোর চক্র ভেতরে প্রবেশ করে আমার বেডরুমের স্টিলের আলমারি ভেঙে সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৭ হাজার টাকা নিয়ে যায়।

এসময় তারা কাঠের ড্রয়ার টেনে কাপড় চোপড় মেঝেতে এলোমেলো করে রেখে যায়। খবর পেয়ে চুরি হওয়া বাসা পরিদর্শনে আসেন লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বাবুল চন্দ্র শীল, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ও পৌর প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদার। লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ৷

Related posts: