,

শান্তি নিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধন, প্রধানমন্ত্রীর বক্তব্য ও শান্তির বার্তা

আজকের কুমিল্লা ডট কম :
May 28, 2018
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ভারতের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তি নিকেতনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করে স্থাপনের সুযোগ করে দেওয়ায় সেদেশের সরকার, পশ্চিম বাংলা সরকার এবং বিশ্বভারতী কর্তৃপক্ষসহ সে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাঙালির জীবনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে অবদান ও গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আমাদের দেশ এবং প্রতিবেশী দেশ ভারতের মধ্যে বর্তমানে বহুমুখী ও বহুমাত্রিক সম্পর্ক এ অনন্য উচ্চতায় আসীন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বর্তমানের মত ভবিষ্যতেও দুই দেশ সব সহযোগিতা বিদ্যমান রাখবে এবং বাংলাদেশ-ভারতের এ সম্পর্ক বিশ্ববাসীর সামনে দ্বি-পাক্ষিক সম্পর্কের মডেল হিসেবে গণ্য হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শুক্রবার (২৫ মে) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বক্তব্যের শুরুতে বাংলাদেশ ভবন উদ্বোধন অনুষ্ঠানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কবিগুরুর হাতে গড়া এক অনন্য প্রতিষ্ঠান এই শান্তিনিকেতন। প্রকৃতির কাছাকাছি থেকে বৃহত্তর বিশ্বকে গ্রহণের উপযুক্ত করে তোলার জন্য জ্ঞানদান করার উদ্দেশ্যে তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন।
‘‘তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ,
তাই তব জীবনের রথ
পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার বারম্বার।”