,

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সদর ক্যাম্পের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
September 25, 2025
news-image

স্টাফ রিপোর্টার:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার ঈশ্বর পাঠশালায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ বীর কুমিল্লা সদর ক্যাম্পের উদ্যোগে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বর পাঠশালার মহেশাঙ্গন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সদর উপজেলার নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।

সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিনায়ক ২৩ বীর ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, র‍্যাব-১১ সিপিসি-২ এর এডমিন ডিএডি মহসিন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কুমিল্লা জেলার আহ্বায়ক শ্যামল চন্দ্র সাহà¦