শিক্ষার হার বৃদ্ধি করে বেকারত্ব দূরীকরণ করাই আমার লক্ষ্যই- কাউন্সিলর প্রার্থী তাহমিনা আক্তার
বিশেষ প্রতিবেদন:
শিক্ষার হার বৃদ্ধি করে বেকারত্ব দূরীকরণ, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, যানজট নিরসন, মশার উপদ্রব হ্রাসকরণ, নারীদের কর্মদক্ষতা বৃদ্ধি করে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে আমি কাজ করবো। দৈনিক আজকের কুমিল্লা’র সাথে একান্ত সাক্ষাৎকারে ১৯,২০ ও ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী তাহমিনা আক্তার লিন্ডা (চশমা) এসব কথা বলেন। সাক্ষাৎকার নিয়েছেন ইমতিয়াজ আহমেদ জিতু।
(শিক্ষাজীবন: তাহমিনা আক্তার লিন্ডা ২০০৬ সালে আওয়ার লেডি অব ফাতেমা হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে ফার্মেসি বিষয়ে স্নাতক পাশ করেন। পরে লন্ডনে যান । সেখানে ফার্মেসিতে মাস্টার্স পাশ করেন।)
সাক্ষাৎকারটি দৈনিক আজকের কুমিল্লার পাঠকদের জন্য তুলে ধরা হল।
প্রশ্ন: লন্ডনে ছিলেন অনেক বছর। দেশে ফিরলেন । দেশে ফিরেছেন মাতৃভূমির টানে নাকি নির্বাচনে অংশগ্রহণের জন্য ? আর আপনি কেন নির্বাচন করতে চান ?
তাহমিনা আক্তার লিন্ডা: মাতৃভূমির প্রতি সবারই ভালবাসা কাজ করে। আমিও তার ব্যতিক্রম নই। বিদেশে পড়ালেখা করে দেশে ফিরেছি একটা উদ্দেশ্য নিয়ে। সেইটা হল- মানবà