,

শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায় নিলেন ভাষাসৈনিক মুক্তিযোদ্ধা আহমেদ আলী

আজকের কুমিল্লা ডট কম :
January 11, 2020
news-image

 

জাহাঙ্গীর আলম ইমরুল;

এডভোকেট আহমেদ আলীর মৃত্যু দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি।
– শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেষবারের মতো শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, প্রবীন আওয়ামীলীগ নেতা ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আহমদ আলী। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে মারাযান এডভোকেট আহমেদ আলী।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘এডভোকেট আহমেদ আলীর মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। একজন মুক্তিযুদ্ধের সংগঠক ও অভিভাবক হারালাম’। শোক বার্তায় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গ্রভীর সমবেদনা জানান।

শুক্রবার সকাল দশটায় তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাজলিয়া গ্রামে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে পাঁচটায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা নামাজ।
জানাজায় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি, নবীনগরের সাবেক এমপি অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকন, প্রবীণ আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন ভূঁইয়া, কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী, জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, কুমিল্লা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমাà¦