সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের তিনজনসহ নিহত ৫
কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রামের একই পরিবারের তিনজনসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজনের প্রাণহানি ঘটে।
নিহতরা হলেন— চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা গ্রামের এনাম পাটোয়ারীর ছেলে মালয়েশিয়ান প্রবাসী উদয় পাটোয়ারীর স্ত্রী ফারজানা মজুমদার লিজা (২৮), শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী (৫৫), শ্যালিকা ফারহানা মজুমদার টিজা (২৫), মা রুমি বেগম (৬৫) ও বোন সাদিয়া আক্তার পাটোয়ারী (২৪)।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।
পরিবার সূত্রে জানা গেছে, মালয়েশিয়ান এয়ারলাইন্সে কর্মরত উদয় পাটোয়ারী মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে কক্সবাজারে আনন্দভ্রমণের উদ্দেশ্যে একটি মাইক্রোবাস ভাড়া করে রওনা দেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী ফারজানা মজুমদার লিজা, পুত্র সামাদ পাটোয়ারী (৪), শ্যালিকা ফারহানা মজুমদার টিজা, শ্যালক শাহেদ মজুমদার লিশান (২২)। পথে চৌদ্দগ্রাম বাজারের কাজী রাজ্জাক টাওয়ার à