সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উর্ত্তীণ গরীব শিক্ষার্থীদের পাশে ডাঃ অংকুর
স্টাফ রিপোর্টারঃ
সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উর্ত্তীণ গরীব শিক্ষার্থীদের পাশে দাড়ানোর ঘোষণা দিলেন ডাঃ অংকুর দত্ত। মানবিকতার বার্তা বহন করা ডাঃ অংকুর দত্ত ১৭ অক্টোবর তার নিজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ প্রত্যয় ব্যক্ত করে জানান, “যেসব গরীব ছাত্র এ বছরে সরকারি মেডিকেলে চান্স পেয়ে ও টাকার অভাবে ভর্তি হতে পারছে না । আমি তাদের সাহায্য করতে চাই । আমার সাথে যোগাযোগ করুন । ডাঃ অংকুর দত্ত ।

এরই ধারাবাহিকতায় পরবর্তীতে হবিগঞ্জ মেডিকেলে চান্স পাওয়া সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিল্লালপুর গ্রামের জাহিদ হাসানকে ভর্তি খরচ, বই এবং এপ্রোন প্রদান করা হয়। ডাঃ অংকুর দত্তের ছোট ভাই সৈকত দাস সুনামগঞ্জের খবরের সম্মেলন কক্ষে জাহিদের কাছে মেডিকেল সামগ্রী অর্পণ করেন।
ডাঃ অংকুর দত্ত জানান, জাহিদের পিতা একজন বর্গাচাষী বা প্রান্তিক কৃষক । জাহিদ মোবাইল ফোনে আমাকে বলছে, আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম । আপনাদের কারণে আমি পড়াশুনার করতে পারবো, আমার মত অনেকেই এখন মেডিকেলে পড়ার আশা পাবে। আমি ডাক্তার হয়ে আপনাদের মত হতে চাই। মানুষকে সাহায্য করতে চাই। আমি ধন্যবাদ জানাই সৈকত দাসকে এই মহতি উদ্দ্যোগে আমার সাথে যোগাযোগ করার জন্য। ধন্যবাদ জানাই তাà