সরাইল প্রেসক্লাব নির্বাচনে সভাপতি আইয়ুব খান, সম্পাদক মাহবুব খান বাবুল
সরাইল সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে মো. আইয়ুব খান (দৈনিক ইনকিলাব) ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মাহবুব খান (দৈনিক মানবজমিন) নির্বাচিত হয়েছেন।
সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে অনষ্ঠিত নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান।
নির্বাচনে মো. আইয়ুব খান পেয়েছেন ০৯ ভোট প্রতিদ্বন্ধী প্রার্থী ছিলেন মোহাম্মদ আলী মাষ্টার (সাপ্তাহিক পরগণা) তিনি পেয়েছেন ০৭ ভোট । সহ-সভাপতি পদে ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এম এ মুসা (দৈনিক ব্রাহ্মণবাড়িয়া) ও সমান সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জুলকার নাঈন (দৈনিক ইত্তেফাক) ।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সম্পাদক পদে সৈয়দ কামরূজ্জামান ইউসুফ (দৈনিক সংবাদ), অর্থ সম্পাদক পদে আবদুল করিম (দৈনিক নয়াদিগন্ত), সাংগঠনিক সম্পাদক পদে শেখ মো. ইব্রাহিম (দৈনিক মানবকন্ঠ), সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে জহিরুল ইসলাম রিপন (দৈনিক ভোরের কাগজ), দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ মাসুদ (দৈনিক খবরও বিজয় টিভি), কার্যনির্বাহী সদস্য পদে যতীন্দ্র মোহন চৌধুরী (দৈনিক সরোদ) ও জেসমিন সুলতানা মুসা (পাক্ষিক বাতায়ন) নির্বাচিত হয়েছেন।
সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচন পর্যবেক্ষণ করেন সাà