সাংবাদিকতায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন কুবিসাসের সাবেক সভাপতি
কুবি প্রতিনিধি:
জলবায়ু বিষয়ক প্রতিবেদনের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো: জাহিদুল ইসলাম। তিনি এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একমাত্র তরুণ সাংবাদিক হিসেবে এ পুরস্কারে বিজয়ী হয়েছেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী জাহিদুল ইসলাম বর্তমানে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় কর্মরত আছেন৷
জাহিদুল ইসলাম বলেন, আন্তার্জাতিক কোন ইভেন্টে বিজয়ী হব তা আমার জন্য স্বপ্নের মত ছিল। এটিই আমার প্রথম কোনো পুরষ্কারের জন্য আবেদন ছিল। আর তা আমাকে এনে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বিশ্বের দরবারে নিজের দেশকে পরিচয় করিয়ে দিতে পারব তা ভেবে আনন্দিত।
তিনি আরো বলেন, সাংবাদিকতা একটি থ্যাঙ্কলেস প্রফেশন। এ ধরনের অর্জন স্মরণ করিয়ে দেয় মানুষের জন্য এবং দেশের জন্য কিছুটা হলেও কাজ করতে পারছি। আমার শুভানুধ্যায়ীদের থেকে যেভাবে অনুপ্রেরণা ও উৎসাহ পাচ্ছি এগুলো সত্যিই গৌরবের। সবসময় সবাইকে পাশে থাকবে সে প্রত্যাশায়।
জানা যায়, চলতি বছরের ১০ আগস্ট দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় প্রকাশিত হয় মো. জাহিদুল ইসলামের লেখা প্রতিবেদন ‘Dhaka landfills in