,

সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু আজ থেকে

আজকের কুমিল্লা ডট কম :
August 12, 2022
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ সেনাবাহিনী ৯০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চূড়ান্তভাবে বাছাইকৃত প্রার্থীরা প্রশিক্ষণ শেষে কমিশন্ড অফিসার (সেকেন্ড লেফটেন্যান্ট) হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন। যোগ্যতা পূরণ সাপেক্ষে নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ১২ আগস্ট থেকে ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।

নিয়োগ বিজ্ঞপ্তির সারসংক্ষেপ
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
পদের সংখ্যা: অনির্ধারিত
আবেদনের প্রক্রিয়া: অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইট: joinbangladesharmy.army.mil.bd
যোগ্যতা: মাধ্যমিক/উচ্চমাধ্যমিক ডিগ্রি।
প্রার্থীর বয়স ১ জুলাই ২০২৩ তারিখে সর্বোচ্চ ১৭ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ২৩ বছর।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে এবং জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।

প্রার্থীকে আবেদন ফি বাবদ ১০ হাজার টাকা পরিশোধ করতে হবে। এই টাকা ট্রাস্ট ব্যাংক টি-ক্যাশ/ভিসা কার্ড/মাস্টারকার্ড/বিকাশ/নগদ/রকেট ইত্যাদির মাধ্যমে প্রদান করা যাবে।

পরীক্ষার তারিখ ও কেন্দ্র
প্রাথমিক নির্বাচনী: (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা আগামী ১৬ অক্টোবর, ২০২২ তারিখ থেকে ২৭ অক্টোবর তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষা: প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞাà¦