সেমিফাইনালে রেফারি নিয়ে কথা বলাতে আমাকে লাল কার্ড দেখানো হলো : মেসি
স্পোর্টস ডেস্কঃ
কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের ৩৭ মিনিটের মাথায় রেফারির বিতর্কিত সিদ্ধান্তে পেরুর বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন লিওনেল মেসি। রাগে ক্ষোভে মেডেল নিতেও তিনি অস্বীকৃতি জানান। একইসঙ্গে তিনি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মেডেল গ্রহণ না করা প্রসঙ্গে বলেছেন, আমি মঞ্চে যাইনি কারণ অসম্মান আর দুর্নীতির অংশ আমি হতে চাই না।
ম্যাচ শেষে মিক্স জোনে গণমাধ্যমকে দেয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় মেসি বলেন, পুরো টুর্নামেন্টজুড়েই রেফারিং ছিলো অত্যন্ত বাজে। দুর্ভাগ্যজনক হলেও, আমি এখনই দেখতে পাচ্ছি এবারের শিরোপা জিতবে ব্রাজিল। অবশ্যই তাতে আমার কোনো সন্দেহই নেই। তবে দুঃখজনকভাবে সেভাবেই সব ঠিক করা সব।
তিনি বলেন, ফাইনাল ম্যাচে রেফারি কিংবা ভিএআরের কিছুই করার থাকবে না; যাতে পেরু প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে। শক্তিশালী দল হওয়া সত্ত্বেও পেরুকে এসব কিছুর বিপক্ষেই লড়তে হবে। পেরুর জেতাটা কঠিন হবে।
কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষেও বাজে রেফারিংয়ের শিকার হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে আর্জেন্টিনার দুটি পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি। প্রথমটাতে টেলিভিশন রিপ্লেতে ব্রাজিল অধিনায়ক দানি আলভেসের ট্যাকলে আর্জেন্টিনার অ্যাগুয়েরোকে ডি-বক্সে পড়ে যেতে দেখা যায় যেখান থেকে পাল্টা আক্রমণে ব্রাজিলের দ্বিতীয় গোলের সূচনা হয়।
দ্বিতীয় ঘটনাটিতেও ডি-বক্সের মধ্যে ব্রাজিলের মিডফিল্ডার আর্থার কাঁধ দিয়ে আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির গলায় আঘাত করেনà