,

সৌদি-কাতার সংকট ।। নজিরবিহীন সংকটে মধ্যপ্রাচ্য

আজকের কুমিল্লা ডট কম :
July 4, 2017
news-image

এম. মোশাররফ হোসাইন:
মাথাপিছু জিডিপি আর ক্রয়ক্ষমতার সমতার ভিত্তিতে ‘গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন’র তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী দেশ হিসাবে স্থান পেয়েছে প্রচুর প্রাকৃতিক তেল আর গ্যাস সম্পদে সমৃদ্ধ কাতার। প্রতিবেশি দেশগুলোর সঙ্গে হঠাৎ এক কূটনৈতিক সঙ্কটে টালমাটাল হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের এই প্রভাবশালী ক্ষুদ্র দেশটি। সৌদি আরবসহ সাতটি দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছেদ করায় মধ্যপ্রাচ্যজুড়ে সৃষ্টি হয়েছে নজিরবিহীন অস্থিতিশীল পরিস্থিতি। মুসলিম ব্রাদারহুড, আইএস, হামাস ও তালেবানসহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীকে সমর্থন ও সহযোগিতা করার মধ্য দিয়ে কাতার মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টি করছে, এমন অভিযোগে কোনো ধরনের আভাস ছাড়াই গত ৫ জুন আরব বিশ্বের অন্যতম পরাশক্তি সৌদি আরবের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত, মিসর, বাহরাইন, লিবিয়া, ইয়েমেন ও মালদ্বীপ কাতারের সঙ্গে সব ধরনের কূটিনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়।
কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি কাতারের সঙ্গে নৌ ও বিমান যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে। সৌদি আরবের সাথে স্থল সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। ফলে দেশটিতে স্থলপথে খাদ্য ও নির্মাণসামগ্রী আমদানি আপাতত বন্ধ রয়েছে।এ ছাড়া ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট থেকে কাতারকে বহিষ্কার করা হয়েছে। সৌদি আরব ইতোমধ্যেই বিশ্বের বৃহত্তম বিমান পরিবহন সংস্থা কাতার এয়ারওয়েজের লাইসেন্স বাতিল করে তার সব অফিস বন্ধ করার আদেশ জারি করেছে। পাশাপাশি এই ছয়টি দেশ কাতার এয়ারওয়েজের সকল বিমানকে তাদের আকাশসীমায় নিষিদ্ধ করেছে।
সৌদি আরব এবং আরব আমিরাত কাতারের নাগরিকদের সাত দিনের আলটিমেটাম দিয়ে তাদের দেশ ছাড়তে বাধ্য করেছে। সৌদি আরবে কাতার ভিত্তিক আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা অফিসও বন্ধ করà§