,

সৌর বিদ্যুতের বাতি আলোকিত করেছে দাউদকান্দির জনপদ

আজকের কুমিল্লা ডট কম :
December 5, 2017
news-image

জাকির হোসেন হাজারী,দাউদকান্দি
বিদ্যুতের উপর চাপ কমাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার প্রত্যন্ত এলাকায় লাগানো হয়েছে সৌর বিদ্যুৎ চালিত সড়ক বাতি। দৃষ্টি নন্দন সোলার সিস্টেম সড়ক বাতিগুলো শোভা পাচ্ছে এলাকার গ্রামীণ সড়ক, বাজারের মোড়েমোড়ে ও গুরুত্বপূর্ণ জায়গায়। রাতের বেলায় বিদ্যুৎ চলে গেলে এসব সৌর সিস্টেমের সড়ক বাতির আলোয় আলোকিত করছে উপজেলার প্রত্যন্ত এলাকার জনপদ। সৌর বিদ্যুতের আলোর জন্য। চুরি ছিনতাইও আগের তুলনায় অনেক কমে গেছে বলে এলাকাবাসী জানান।


দাউদকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় সৌর বিদ্যুতের এ সড়ক বাতি বসিয়েছে। উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি বাজার, হাসপাতাল, গুরুত্বপূর্ণ স্থান, বিভিন্ন রাস্তার মোড়, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে ৩’শ ৭৩টি পয়েন্টে স্টিলের বিশেষ ধরনের পোলে এ সোলার বাতি বসানো হয়েছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় কতৃক মনোনীত ইডকলের সহযোগি প্রতিষ্টান রিসডা বাংলাদেশ ২০১৬-১৭ইং অর্থ বছরে দুই কিস্তিতে ২(দুই) কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা বাস্তবায়ন করেন। চলতি অর্থ বছরে এরকম প্রায় আরো ৪’শ পয়েন্টে সোলার বাতি বসানোর স্থান চিহ্নিত করা হয়েছে যা প্রক্রিয়াধীন রয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন জানান। প্রধানমন্ত্রীর ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার অঙ্গীকারে এ উপজেলার গ্রামীণ সড়কেও সৌরবিদ্যুৎ আলো দিচ্ছে।
দাউদকান্দি পৌর এলাকার বাসিন