হলিউডে যৌন কেলেঙ্কারি মুখ খুললেন নায়িকারা
ডেস্ক রিপোর্ট :
স্বামী ও হলিউড প্রযোজক হারভে ওয়েইনস্টেইনের বিরুদ্ধে একের পর এক অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগের কাছে তাকে ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্ত্রী, ফ্যাশন ডিজাইনার জর্জিনা চ্যাপম্যান (৪১)। হারভে ওয়েইনস্টেইনের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ এনেছেন হলিউডের নামকরা অভিনেত্রী অ্যানজেলিনা জোলি, রোজ ম্যাকগোয়েন, অ্যাশলে জুড সহ অনেক শীর্ষ অভিনেত্রী। এ ঘটনায় অনুতপ্ত জর্জিনা চ্যাপম্যান। তিনি বলেছেন, যারা হারভে ওয়েইনস্টেইনের এমন আচরণের শিকার হয়েছেন সেইসব নারীদের জন্য আমার হৃদয় ভেঙে যাচ্ছে। এ অভিযোগ ওঠার পর হারভে ওয়েইনস্টেইন তা অস্বীকার করে জানিয়েছিলেন, তাকে শতভাগ সমর্থন করছেন তার স্ত্রী। কিন্তু জর্জিনা সরাসরি তাকে ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নিজ মুখে। অন্যদিকে হারভে ওয়েইনস্টেইন পাড়ি জমিয়েছেন ইউরোপে। অনেকে অভিযোগ করছেন, তার এই সফরও যৌন সুবিধা পাওয়ার জন্য। হারভে ওয়েইনস্টেইনের সঙ্গে ১০ বছরের বিবাহিত সম্পর্ক জর্জিনার। তাদের রয়েছে দুটি সন্তান। তাদের বয়স ৭ ও ৪ বছর। বড়টির নাম ইন্ডিয়া পার্ল। ছোটটি ড্যাশিয়েল ম্যাক্স রবার্ট। এ কাহিনী পশ্চিমা মিডিয়া গুরুত্ব দিয়ে প্রচার করছে। এতে বলা হয়েছে, যৌন নির্যাতিত অভিনেত্রীদের একজন হারভে ওয়েইনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পর জর্জিনা তার স্বামীকে ত্যাগ করার ঘোষণা দিয়েছেন।
তিনি বলেছেন, তার স্বামী যেটা করেছে তাতে তিনি ভীষণভাবে বেদনাহত। এমন অপকর্মের কোনো ক্ষমা হতে পারে না। তাই আমি আমার স্বামীকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এক্ষেত্রে আমার প্রথম অগ্রাধিকার হবে সন্তানদের যত্ন নেয়া। এ সময়ে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে ঘাঁটাঘাঁটি না করতে অনুরোধ করছি। ওদিকে এমন কাহিনী নিয়ে যখন উত্তেজনা সৃষ্টি হয়েছে তখন ব্যক্তিগত জেটে চেপে ইউরোপে পাড়ি দিয়েছেন হারভে ওয়েইনস্টেইন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের একটি নামকরা ওয়েবসাইট রিপোর্ট করেছে, সেখানে তিনি সেক্স আসক্তির থেরাপি নেবেন। সেখানà