হাততালি দেওয়াকে কেন্দ্র করে আ.লীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২০
ডেস্ক রিপোর্টঃ
কুষ্টিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শোক সভায় হাতে তালি এবং স্লোগান দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ১২ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার গোস্মামী দুর্গাপুরের শংকর দিয়া বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্য মতে জানা যায়, শোকের মাসে পর্যায়ক্রমে কুষ্টিয়া সদর উপজেলার সব ইউনিয়নে শোকসভার আয়োজন করে আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় রোববার বিকেলে সদর উপজেলার গোস্মামী দুর্গাপুরে শোকসভার দিন নির্ধারণ ছিল। ঠিক সময় মতোই শুরু হয় শোক সভা। সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
শোক সভার শুরু হওয়ার আগেই সভাস্থলের প্রায় সমস্ত বসার চেয়ার দখল করে নেন গোস্মামী দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান দবির উদ্দীনের সমর্থকেরা। সভা শুরুর কিছুক্ষণ পর গোস্মামী দুর্গাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক লাল্টু রহমানের নেতৃত্বে একটি শোক র্যালি নিয়ে সভাস্থলে প্রবেশ করে। এ সময় লাল্টুর সঙ্গে আসা লোকজনের সঙ্গে দেশীয় হাতকুড়ালসহ বিভিন্ন প