১লাখ পরিবারকে জরুরি খাদ্য সহায়তায় গ্রামীণফোন ও ব্র্যাকের যৌথ উদ্যোগ ‘ডাকছে আমার দেশ’
প্রেস বিজ্ঞপ্তিঃ
কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারিতে চলমান সামাজিক দূরত্ব ও চলাচলে সীমাবদ্ধতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সমাজের দিনমজুর এবং অতিদরিদ্ররা। ইতিমধ্যেই জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে গেছে লক্ষাধিক বাংলাদেশির। দৈনিক প্রয়োজনীয় খাবার যোগান দিতেই তারা সম্মুখীন হচ্ছেন নানা প্রতিকূলতার। এ প্রতিকূল অবস্থায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এবং তাদের সহায়তায় এগিয়ে এসেছে গ্রামীণফোন ও ব্র্যাক। পাশাপাশি, এ মহতী উদ্যোগে সবাইকে সাহায্যের হাত বাড়াতে যৌথপ্রচেষ্টায় তারা শুরু করেছে‘ডাকছে আমার দেশ’উদ্যোগ’।
শুক্রবার এক অনলাইন সংবাদসম্মলনে এর মাধ্যমে উদ্যোগ এর ঘোষনা করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, ব্র্যাকের কমিউনিকেশন অ্যান্ড আউট রিচ ডিরেক্টর মৌটুসী কবির এবং গ্রামীণফোনের সাসটেইনিবিলিটি প্রজেক্ট লিড এম. হাফিজুর রহমান খান। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সঞ্চালকের ভূমিকা পালনকরেন গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার।
কভিড-১৯ মোকাবেলায় সরকারের পাশাপাশি অনেক বেসরকারি সংস্থা ও প্à