,

কাশিনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি মোশারেফ হোসেন

আজকের কুমিল্লা ডট কম :
November 24, 2021
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেয়েছেন মো: মোশারেফ হোসেন।

এ নিয়ে তিনি দ্বিতীয়বারের মত দলীয় মনোনয়ন পেয়েছেন।

চলতি দায়িত্ব পালন কালে তিনি এলাকায় অনেক উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করেছেন। এলাকায় বেশ জনপ্রিয় চেয়ারম্যান মোশারেফ হোসেন।

দলীয় মনোনয়ন পেয়ে মোশারেফ হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ মুজিবুল হক মুজিবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।