,

চাদঁপুরে কুমিল্লা মহানগর জামায়াতের আমিরসহ ১১ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
October 23, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুর শহরের একটি বাসা থেকে গোপন বৈঠক চলাকালীন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ সহ কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন উপজেলার ১১ জন নেতা-কর্মীদের আটক করা হয়েছে।

সোমবার সকালে তাদের আটক করে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসা হয়।

আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছে। বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্লাহ অলি কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। কি কারণে তারা গোপন বৈঠক করছে তার কারণ জানা যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। জামায়াত নেতাকর্মীদের সূত্রে জানা যায়, আটককৃত মধ্যে রয়েছে চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী বিল্লাল হোসেন মিয়াজী,সহকারী সেক্রেটারী মাসুদুল ইসলাম বুলবুল,অফিস সম্পাদক মোহাম্মাদ হোসাইন বিএস সি সহ মহিলা জামায়াতের নেতাকর্মী আছেন।