,

কুমিল্লা ধর্ম সাগর এলাকা থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্বার

আজকের কুমিল্লা ডট কম :
May 20, 2019
news-image

মহিউদ্দিন ভূইয়া :

কুমিল্লা ধর্মসাগর এলাকা থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে ধর্মসাগরের পূর্ব পাড় থেকে লাশটি উদ্ধার করে।

জানা যায়, পুলিশ শিশুটিকে ডি এন এ টেস্ট করার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ডিএনএ টেস্ট রিপোর্ট আসার পর নবজাতকের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলবে।

বিষয়টি নিশ্চিত করে কান্দিরপাড় ফাঁড়ির ইনচার্জ নূরুল ইসলাম জানান,স্থানীয়দের থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। নবজাতক শিশুটি অপরিপক্ক। বিস্তারিত পরে জানানো হবে।