,

কুমিল্লায় রঙের গোটা দিয়ে দধি তৈরি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
October 27, 2026
news-image

 

হাবিবুর রহমান মুন্নাঃ

কুমিল্লা নগরীতে রঙের গোটা ব্যবহার করে দধি তৈরি, মূল্যতালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার দেখাতে না পারার অপরাধে চার প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর রাজগঞ্জের ফলের দোকান ও দেশলীয়াপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লায় রঙের গোটা দিয়ে দধি তৈরি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

অভিযানে নন্দগুরু দধি ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নজরুলের ফল বিতানকে ৩ হাজার টাকা, ছুট্র মিয়ার ফলের দোকানকে ৩ হাজার টাকা এবং শাহ আলমের ফলের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। দধি তৈরিতে রঙের গোটা ব্যবহার, মূল্যতালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার প্রদর্শন করতে না পারার দায়ে প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট আইনের বিভিন্ন ধারায় জরিমানা করা হয়।

কুমিল্লায় রঙের গোটা দিয়ে দধি তৈরি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দধি, ফল, মিষ্টি, ডিম, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি তদারকি করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে পণ্যের ন্যায্যমূল্য বজায় রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।