কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা জেলাজুড়ে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে ২৭৫ জনকে আটক করেছে জেলা পুলিশ।
গত ২৩ অক্টোবর সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১৪২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ১৩৩ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
জেলা পুলিশ সূত্র জানায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এতে অংশ নেয়।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।