,

‎বরুড়ায় পাগলা কুকুরের কামড়ে ২০-২৫ জন আহত, বিভিন্ন এলাকায় আতঙ্ক

আজকের কুমিল্লা ডট কম :
October 22, 2026
news-image

বরুড়া প্রতিনিধি:
‎
‎কুমিল্লার বরুড়া পৌরসভার নয়ন, পাঠানপাড়া ও ডেওয়াতলিসহ বিভিন্ন এলাকায় একটি পাগলা কুকুরের কামড়ে ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে এসব ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
‎
‎আহতদের মধ্যে বরুড়ার ফারহানা (৩৫), মনু মিয়া (৭২), তাঁর ছেলে ইকবাল (২৮), তানিয়া (৪৮) ও ফাহিমা রয়েছেন। ফারহানা বরুড়ার বাসিন্দা ও তাঁর স্বামীর নাম মনির। মনু মিয়ার বাবার নাম মকরম আলী। তানিয়ার স্বামীর নাম ফরিদ এবং ফাহিমার বাবার নাম দুলাল বলে জানা গেছে।
‎
‎বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন চিকিৎসক কুকুরের কামড়ে একাধিক ব্যক্তি আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কুকুরটি দেখা গেলে কাছে না যাওয়া বা ধরার চেষ্টা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দিতে হবে। কুকুরের কামড় বা আঁচড়ের শিকার হলে ক্ষতস্থান সাবান ও প্রবাহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধুয়ে দ্রুত হাসপাতালে গিয়ে জলাতঙ্কের প্রতিরোধমূলক চিকিৎসা নিতে হবে।