,

চান্দিনা উপজেলার  চাঁদসার ইসলামিয়া ছাত্র ও যুব সংগঠনের নতুন কমিটি গঠন

আজকের কুমিল্লা ডট কম :
August 5, 2020
news-image

 

তানজীনা রুমকী:

কুমিল্লার চান্দিনা উপজেলায়  চাঁদসার ইসলামিয়া ছাত্র ও যুব সংগঠনের ২০২০-২১ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে ।

নতুন কমিটি পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন হযরত মাওলানা শরীফুল ইসলাম, সহ-সভাপতি  পদে মাওঃ  শায়ের মোঃ  আবু সাঈদ খুদরী ও মোঃ সাদ্দাম হোসেন।  সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মাজেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ আবু সাঈদ এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ সুজন।

সোমবার (৩ আগষ্ট) এই কমিটি গঠন করা  হয়।

কার্যকর কমিটিতে তরুণদের প্রাধান্য দেয়া হয়েছে।  কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন, আলহাজ্ব হযরত মাওঃ কামাল হোসাইন আল ক্বাদরী, মাওলানা জিএম শাহজাহান বিপ্লবী, মাওলানা শাহ আলম রেজা, হাফেজ মাও: মোঃ কাউছার শাহপুরী  ও মোহাম্মদ মোবারক চৌধুরীসহ  এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজ উপস্থিত ছিলেন।