,

‎কুমিল্লার প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় পর্যায়ে ৮৩৫ ভোট পেয়ে জয়ী হলেন তাহসিনুল ইসলাম

আজকের কুমিল্লা ডট কম :
November 7, 2026
news-image

স্টাফ রিপোর্টার:
‎
‎VDF এর জাতীয় নির্বাহী কমিটি নির্বাচন’কে ডিজিটাল প্রচারণায় মুখরিত করে তোলা তাহসিনুল ইসলাম ভোটের মাঠেও দেখালেন চমক। ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের (VDF) জাতীয় নির্বাহী কমিটি নির্বাচন ২০২৬ এ ৮৩৫ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন কুমিল্লার তরুণ সংগঠক ও সমাজকর্মী তাহসিনুল ইসলাম। তিনি সংগঠনটির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন।
‎
‎গত ২ নভেম্বর অনুষ্ঠিত হয় VDF জাতীয় নির্বাহী কমিটি নির্বাচন। এতে দেশের ৬৪ জেলা থেকে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবী ও তরুণ প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ডিজিটাল প্রচারণা ও যোগাযোগ কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি ভোটের মাঠেও নিজের অবস্থান শক্ত করেন তাহসিনুল ইসলাম। গত ৪ নভেম্বর প্রকাশিত নির্বাচনের ফলাফলে ৮৩৫ ভোট পেয়ে তাঁর বিজয় নিশ্চিত হয়।
‎
‎উল্লেখ্য, চট্টগ্রাম বিভাগ থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে কুমিল্লা জেলার একমাত্র প্রতিনিধি হিসেবে জাতীয় নির্বাহী কমিটিতে জায়গা করে নিয়েছেন তিনি।
‎
‎তাহসিনুল ইসলাম দীর্ঘ প্রায় আট বছর ধরে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সামাজিক উন্নয়ন, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, স্বেচ্ছাসেবা, পথশিশুদের জীবনমান উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং তরুণদের ক্ষমতায়নে কাজ করছেন। শিক্ষা, নারীস্বাস্থ্য, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে সরকারি-বেসরকারি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের শতাধিক প্রকল্প ও কার্যক্রমে তাঁর সম্পৃক্ততা রয়েছে।
‎
‎এ ছাড়া ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের বিভিন্ন বন্যায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং গৃহ পুনর্বাসন কার্যক্রমে অংশ নিয়ে প্রায় ৫০ হাজার মানুষের পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।
‎
‎তাহসিনুল ইসলামের এই বিজয় কুমিল্লার তরুণ স্বেচ্ছাসেবক ও সংগঠকদের জন্যও একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। জাতীয় পর্যায়ে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি VDF-এর কার্যক্রম, গণযোগাযোগ ও জনসংযোগকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।