তপন বিহারী ট্রাস্ট বৃত্তি পেলেন কুবির আইন বিভাগের শিক্ষার্থীরা
তপন বিহারী ট্রাস্ট বৃত্তি পেলেন কুবির আইন বিভাগের শিক্ষার্থীরা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগ কর্তৃক আয়োজিত “এডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্ট” বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ২ টায় প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে ট্রাস্টি বোর্ডের আহ্বায়ক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে এবং আইন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মু. আলী মোর্শেদ কাজেমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, এডভোকেট তপন বিহারী নাগ ও সদস্য সচিব সহকারী অধ্যাপক মু. আলী মুর্শেদ কাজেম।
উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “তপন বিহারী নাগ একজন মহান মানুষ। আইন বিভাগের শিক্ষার্থীরা তোমরা কখনো তপন বিহারী নাগকে ভুলে যেও না। এডভোকেট সাহেবের এই উদ্যোগকে আমরা শ্রদ্ধার সাথে গ্রহণ করছি। পঁচে যাওয়া এই সমাজকে গড়ে তুলতে এই উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে”।
এডভোকেট তপন বিহারী নাগ বলেন, “আমি ছোটবেলা থেকেই একটি কথা ধারণ করি তা হলো ‘প্লেইন লিভিং হাই থিংকিং’। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিন বছর পরে হলেও আজকà