দাউদকান্দিতে ওয়াকফ স্টেটের কমিটি নিয়ে দ্বন্দ্বে মারামারি, আহত ৯
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
কুমিল্লার দাউদকান্দিতে ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ কমিটি নিয়ে ফের দুইপক্ষের মারামারির ঘটনা ঘটেছে। রবিবার(৫জুলাই) রাত নয়টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের হুগুলিয়া গ্রামে এ ঘটনায় অন্তত নয়জন আহত হয়েছেন। এর আগেও কয়েকবার মারামারি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় রেফার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানায়, উপজেলার গৌরীপুর ইউনিয়নের হুগুলিয়া গ্রামের হাজী জৈয়নুদ্দিন তার নিজের নামে ওয়াকফ এস্টেট, মসজিদ এবং মাদ্রাসার জন্য ১২ কানি(তিন একর) জমি দান করে গেছেন। দানকৃত দলিলে সমাজের ১২ জন মাতব্বর এবং তাদের মধ্যে একজন পরহেজগার আলেমকে মোতাওয়াল্লি করে কমিটি করার কথা উল্লেখ করেছেন । সেই মতে গ্রামের মুফতি ফজলুল হক আমিনীকে মোতাওয়াল্লি করা হয়েছিল। ২০১২ সালে তিনি মারা যান। এরপর উনার মেয়ের জামাই শাখাওয়াত পরিচালনা শুরু করেন। কিছু দিন আগে গ্রামবাসীকে না জানিয়ে অন্য উপজেলার লোকজনসহ শাখাওয়াত নিজেকে মোতয়াল্লী করে কুমিল্লায় কমিটি জমা দেয়। কমিটির দন্দ্ব নিয়ে ওয়কফকৃত জায়গায় নির্মিত মারকাজ মসজিদটি দীর্ঘদিন তালাবদ্ধ ছিল। গ্রামবাসী এ কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশও করেছে। এনিয়ে গত ২৭ এপ্রিল দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছ