কুমিল্লার কালিরবাজারে চাদাঁ না পেয়ে সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা, আহত অপর দুই ভাই
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদরে চাদাঁ না দেওয়ায় তিন ভাইকে কুপিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। ঘটনাস্থলে মুক্তার হোসেন নামের একজন নিহত হয়েছে। আশংকাজনক অবস্থায় আছে অপর দুই ভাই।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মুক্তার হোসেন সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের আনন্দপুর গ্রামের বাসিন্দা। নিহত মুক্তার হোসেন দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় কালার ছেলে ইসুব, কাছার এলাকার আলী হোসেনের ছেলে ইউসুব, ভাড়াটিয়া সাইফুদ্দিন, আলী আশ্রাফের ছেলে সুমন, আহাজউদ্দিনের ছেলে শহিদুল ওরফে শকু, দিঘলাগাঁ এলাকার জাকিরের ছেলে শাহনাজ ও তার কয়েকজন বন্ধু, মৃত ওয়াজ উদ্দির ছেলে ফিরোজ মিয়া ওরফে কালা বাহিনীর নেতৃত্বে ৭/৮ জন পূর্ব দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে এ খুন করে।
তারা আরো জানায় স্থানীয় কালা বাহিনীর প্রধান কালা দীর্ঘদিন ধরেই বিভিন্ন ভাবে মৃতঃ ওহাব আলীর ছেলে প্রবাসী মোক্তার হোসেনের পরিবারটির উপর নির্যাতন চালাচ্ছিলো। নানা ছুতোয় বিভিন্নভাবে পরিবারটির কাছে চাঁদা দাবী করে আসছিলো। এর আগে কালা বাহিনীকে একবার ৫০ হাজার টাকা চাঁদা দিয়েছিলো বলেও জানায় এলাকাবাসী। ঘটনার কিছà§