,

কুমিল্লার বরুড়ায় ৪ ডাকাত আটক

আজকের কুমিল্লা ডট কম :
December 30, 2020
news-image

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়ায় লাইজলা নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত সদস্যকে বরুড়া থানা পুলিশ আটক করেছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে এ চার ডাকাতকে আটক করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানার পুলিশের এসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ডাকাতির প্রস্তুতির ৪ ডাকাত সদস্যকে আটক করেন।

আটকৃত ডাকাত সদস্যরা হলো- মোঃ সুমন শেখ (৩২), পিতাঃ ইব্রাহিম শেখ, গ্রাম খলিসাডুলি চাঁদপুর, আমির হোসেন (৪০), পিতাঃ আলি আশ্রাফ সাং জাঙ্গালীয়া কোতয়ালী, মো.জীবন মিয়া ওরফে জীবু (৪০), পিতাঃ মৃত সাহেব আলী সাং হাটাশ কুমিল্লা, নজরুল ইসলাম নজু (৪৫), পিতাঃ মৃত- আঃ আউয়াল, সাং- তীরচর, চান্দিনা।

এসআই মেহেদী বলেন, আটককৃত চার ডাকাতের বিরুদ্ধে মামলার কাজ সম্পন্ন শেষে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়।