,

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মুদাফরগঞ্জ বাজার, যেখানে থেমে যায় জীবনের গতি

আজকের কুমিল্লা ডট কম :
March 15, 2021
news-image

 

মোঃ রুহুল আমিনঃ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক যা যুক্ত করেছে দুই জেলাকে। এই সড়ক পথে চাঁদপুর থেকে কুমিল্লা বিশ্বরোড় হয়ে রাজধানী ঢাকা ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে যাতায়ত করতে হয়। দৈনিক চাঁদপুর থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে যাতায়ত করে শতশত বাস, ট্রাক, প্রাইভেট গাড়িসহ বিভিন্ন যানবাহন। চাঁদপুর থেকে কুমিল্লা জেলা শহরের দূরত্ব ৬৮ কিলোমিটার। যাতায়তে সময় লাগে ২ ঘন্টা।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক পথে বেশ কয়েকটি প্রসিদ্ধ বাজার রয়েছে। তন্মেধ্যে চাঁদপুর থেকে বাবুরহাট, হাজীগঞ্জ ও মুদাফরগঞ্জ অন্যতম। এ পথে যাতায়তকারি মানুষ যাওয়া-আসার পথে থাকা এই বাজারগুলি পার হতে বেশ ভোগান্তিতে পড়ে। বিশেষ করে হাটবারের দিনগুলিতে ভোগান্তি হয় চরম।

তন্মেধ্যে চাঁদপুর থেকে কুমিল্লা জেলার লাকসামের অংশে থাকা প্রথম ও প্রধান বাজার মুদাফরগঞ্জ। এবাজার পারাপারে যাত্রিদের ভোগান্তি সবচেয়ে বেশি হয়। বাজারটি কুমিল্লা জেলা শহরের পশ্চিম দিকের শেষ প্রান্তে এবং চাঁদপুর থেকে আসার পথে জেলার পূর্বদিকে শেষ প্রান্তে অবস্থিত। মুদাফরগঞ্জ বাজারের মাঝদিয়ে বয়ে চলা এই রাস্তাটি ক