,

চান্দিনায় বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
December 4, 2018
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ
কুমিল্লার চান্দিনায় বাস চাপায় আল-আমিন (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন কুটুম্বপুর-খাদঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন চাঁদপুর জেলার কচুয়া সদর এলাকার দেলোয়ার হোসেন এর ছেলে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম জানান, মটোরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এসময় পিছন দিক থেকে আসা দ্রুতগামী বাসের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।