,

চৌদ্দগ্রামে দুই মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের কারাদন্ড

আজকের কুমিল্লা ডট কম :
July 10, 2018
news-image

 

স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক বেচাকেনা ও সেবনের দায়ে দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিপন দেওয়ান।

দন্ডপ্রাপ্তরা হলো; চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের ঘাষিগ্রামের সুভল চন্দ্র দাসের পুত্র শিমুল চন্দ্র দাস (২৬) ও পাশ্ববর্তী আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকার আব্দুর রহিমের পুত্র মোঃ ইব্রাহীম (২২)। এদের মধ্যে শিমুলকে ২ মাস ও ইব্রাহীমকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (১০ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

চৌদ্দগ্রাম থানার এএসআই রাজ্জাক জানান, গত সোমবার তাদের ইয়াবা বেচাকিনা অবস্থায় চৌদ্দগ্রাম বাজারের ইসলামী ব্যাংকের সামনে থেকে আটক করা হয়।