,

দাউদকান্দিতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
September 15, 2021
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার দাউদকান্দিতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের খিলালপাড় এলাকার রব হাজির বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, উপজেলার লক্ষীপুর গ্রামের হোসেন মিয়ার মেয়ে তানিশা (৫) ও প্রবাসী শরীফের মেয়ে নুসরাত (৪)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে পুকুরঘাটে খেলা করছিল তানিশা ও নুসরাত। দীর্ঘ সময় শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয় লোকজন পুকুরপাড়ে গিয়ে শিশু দুটিকে পানিতে ভাসতে দেখে তাৎক্ষনিক শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।