,

নাঙ্গলকোট পুলিশ সেবা সপ্তাহ উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
January 27, 2019
news-image

মোঃ কামাল হোসন জনি :-
পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে নাঙ্গলকোট বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টায় নাঙ্গলকোট থানার উদ্যোগে থানা ও পৌরসভা বাজারে র‌্যালি বের করে।

নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে র‌্যালিতে  অংশগ্রহণ করেন থানার ওসি (তদন্ত) মোঃ আশ্রাফ, সেকেন্ড অফিসার এস আই ফরিদ, এস আই সফিকুর রহমান, এস আই সোহেল, এস আই দিবাকর এ এস আই আব্দুর রহিম, এ এস আই শামিম, এ এস আই জসিম। প্রমুখ। এ ছাড়া থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন অংশগ্রহণ করেন।