নোয়াখালীতে যৌথবাহিনী অভিযানে দুটি বন্দুক উদ্ধার
আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২, ২০২৬
নোয়াখালী জেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে দুটি বন্দুক উদ্ধার করেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে নোয়াখালী জেলায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে সোনাইমুড়ি উপজেলার বাহারিনগর, বজরা এলাকা হতে ২টি লোকাল বন্দুক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র সোনাইমুড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।











