,

বঙ্গবন্ধুর ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দেবিদ্বারে গরু ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
August 14, 2017
news-image

মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সদস্য ও ঢাকা গ্রুপ’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ এর পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানে’র ৪২তম শাহাদৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার বিকেলে উপজেলার বরকামতা আওয়ামীলীগ দর্লীয় কার্যালয় প্রাঙ্গনে দেবিদ্বার উপজেলা’র ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ২০টি গরু ও নগদ পাচঁ লক্ষ টাকা বিতরণ করেন।


এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ -সভাপতি অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সদস্য ও ঢাকা গ্রুপ’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ উপজেলা শ্রমিকলীগ নেতা মোঃ মমতাজ উদ্দিন , আওয়ামীলীগ নেতা মো. সফিকুল ইসলাম, উপজেলা সেচ্ছা সেবক দল নেতা মো. মিজানুর রহমান, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ আনোয়ার পারভেজ এবং পতি ইউনিয়ন এর আওয়ামীলীগ সভাপতি ও সাধারন সম্পাদক সহ আরো অনেকে প্রমূখ।