,

বরুড়ায় গলায় ফাসঁ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
August 31, 2017
news-image

এম.ডি আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়ায় অফিস পাড়ায় গলায় ফাসঁ দিয়ে সোমা রানী কর্মকার (৩০) নামের এক গৃহ বধূ আত্মহত্যা করেছে।
জানা যায় বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সকালে পারিবারিক কলহের জের ধরে ২ সন্তানের জননী সোমা কর্মকার গলায় ফাসঁ দিয়ে আতœহত্যা করে। তার স্বামী পরিমল নিজ গ্রাম উপজেলার কাঞ্চঁন পুরে পল্লি চিকিৎসক হিসেবে চেম্বার করে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরন করে। এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ বলেন, অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।