,

বুড়িচংয়ে বাচ্চাকে চুরি করতে গিয়ে মহিলা চোর আটক

আজকের কুমিল্লা ডট কম :
May 28, 2018
news-image

আক্কাস আল মাহমুদ হৃদয় :
কুমিল্লার জেলার বুড়িচং উপজেলার শিকারপুর এলাকায় সাদিয়া আক্তার( ৬)নামের বাচ্চাকে চুরি করতে গিয়ে মহিলা চোরকে হাতে নাতে আটক করে জনতা।

খবর পেয়ে পুলিশ চোরকে উদ্ধার করে বুড়িচং থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের শিকারপুর গ্রামের মৃত মালেক মিয়ার ছেলে সিএনজি চালক ফারুকের কন্যা সন্তান সাদিয়া আক্তার’কে ২৭মে রবিবার রাত আনুমানিক সাড়ে ৯টায় তার বাড়ি থেকে সকলের অজান্তে একটি মহিলা নিয়ে যেতে ছিল।
প্রায় ২শত গজ নেওয়ার পর “আমাকে কোথায় নিয়ে যাও “শিশুটির চিৎকার শুনে পুকুরে গোসল করার সময় স্থানীয় কাইয়ুম উঠে গিয়ে মহিলা চোরকে আটক করে। এ সময় স্থানীয় লোকজন ভীড় জমায় এবং পুলিশকে খবর দেন। বুড়িচং থানার ওসি মনোজ কুমার এর নির্দেশনায় ঘটনাস্থলে গিয়ে এস আই মোয়াজ্জেম ও সঙ্গীয় ফোর্স মহিলা চোর এবং ওই শিশুটিকে জনতার কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশের জিজ্ঞাসাবাদে মাহিলার চোরের নাম বলেন শিরিনা আক্তার(৪০) । এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই মহিলা ভয়ে কিছু বলতে পারছে না বলে জানা যায়।