মুরাদনগরে সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষকের স্বাক্ষর জ্বাল করে পদত্যাগ পত্র তৈরীর প্রতিবাদে মানববন্ধন
মাহবুব আলম আরিফ :
কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উ”চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলীর বিরুদ্ধে প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের স্বাক্ষর জালিয়াতি পূর্বক পদত্যাগ পত্র তৈরী করে গৃহিত করার অভিযোগ পাওয়া গেছে।
উক্ত ঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে মুরাদনগর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি ও মাদ্রাসা শিক্ষক সমিতি। নেতৃবৃন্দ ম্যানেজিং কমিটির সভাপতির স্বে”ছাচারিতা, দুর্ণীতি অনিয়ম এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর জালিয়াতি করে পদত্যাগপত্র তৈরী, ম্যানেজিং কমিটির অনুমোদন ও শূণ্যপদ ঘোষণার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।
মানবন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, উপজেলা বেসরকারি মাদ্রাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মাওলানা তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম, উপজেলা বেসরকারি শিক্ষà¦