শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে কুষ্টিয়াকে বিশাল ব্যবধানে হারিয়েছে কুমিল্লা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৬, ২০২৬
news-image

 

স্টাফ রিপোর্টার:

৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বে গ্রুপের প্রথম খেলায় কুষ্টিয়া জেলাকে ১৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে কুমিল্লা জেলা ক্রিকেট দল।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৬৬ রান করে কুমিল্লা জেলা দল।

দলের পক্ষে আনোয়ার হোসেন রকি অপরাজিত ১০৭ রান,সাইফুল ৭১,ইরফান ৩৩,রোহান ২৩ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে কুষ্টিয়া জেলা দল সানজিদ মজুমদার এবং শাহ পরানের পেস বোলিংয়ের তোপে মাত্র ১১৬ রানে অলআউট হয়ে যায়।

কুমিল্লা জেলা দলের সানজিদ ২২ রানে ৪ উইকেট, শাহপরান ২ রানে ২ উইকেট এবং ইয়াসিন,ওমর এবং ইয়াসির আরাফাত যথাক্রমে ১১ রানে, ১ রানে ১৫ রানে ১ টি করে উইকেট লাভ করেন।

অনবদ্য সেঞ্চুরির জন্য আনোয়ার হোসেন রকি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।