,

চৌদ্দগ্রামে বাসের চাপাঁয় প্রাইভেটকার যাত্রী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
October 6, 2017
news-image

 

আরিফুর রহমান মজুমদারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় তিশা পরিবহন বাসের চাপাঁয় প্রাইভেটকার যাত্রী দিল মোহাম্মদ (৭০) নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী ও চালক আহত হয়।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া রাস্তার মাথায় এ দুঘর্টনা ঘটে।

নিহত দিল মোহাম্মদ নোয়াখালি জেলার সেনবাগ উপজেলার বালিয়া এলাকার মৃত. সাবিদ আলীর ছেলে। আহত দিল মোহাম্মদের স্ত্রী ও চালকের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, পবিত্র হজ্জ্ব শেষে প্রাইভেটকারযোগে বাড়ি ফেরার পথে পদুয়া রাস্তার মাথায় পেছন থেকে তিশা পরিবহনের একটি বাস চাপাঁ দিলে তিনজন আহত হয়। আহতদেরকে ফেনি সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিল মোহাম্মদকে মৃত ঘোষণা করেন।

মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মীর মোহাম্মদ কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।