,

শাহরাস্তি উপজেলা পরিষদ উপ নির্বাচনে ৫ জন নমিনেশন জমা দিয়েছেন

আজকের কুমিল্লা ডট কম :
June 23, 2018
news-image

 

মো:জাহাঙ্গীর অালম হৃদয় :

আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে শাহরাস্তি উপজেলা পরিষদ এর উপনির্বাচন। ৩০ জুনের মধ্যে প্রার্থীদের নমিনেশন পেপার সংগ্রহ ও জমা দিতে হবে। তার-ই ধারাবাহিকতায় গত ২২ জুন আওয়ামীলীগ থেকে ৫ জন নমিনেশন জমা দিয়েছেন  তারা হলেন – উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: কামরুজ্জামান
মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল আকতার, পৌর আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক রেজাউল করিম মিন্টু, কুমিল্লা জেলা কভারড ভ্যান মালিক সমিতির সাধারন সম্পাদক ও আওয়ামী নেতা মো : তাজুল ইসলাম।

বিএনপি থেকে প্রার্থীতার কথা থাকলেও কাউকে নমিনেশন সংগ্রহ বা জমা দিতে দেখা যায়নি। শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক দুবারের চেয়ারম্যান, উপজেলা বিএনপির সভাপতি মো: দেলোয়ার হোসেন মিয়াজী স্বেচ্ছায় পদত্যাগ করলে পদ শুন্য হয়।

এখন দেখার বিষয় আগামী ২৫ জুলাই উপ নির্বাচনে কে জয় লাভ করে সাধারন মানুষের পাশে থাকার সুযোগ পান। নির্বাচনকে ঘিরে আওয়ামী প্রবীন ও নবীন নেতাদের মধ্যে চলছে আলোচনা – সমালোচনা, কে হবেন নৌকার প্রকৃত মালিক।