,

কুমিল্লা সদর দক্ষিণে করোনায় আক্রান্ত ৭১ জন : সুস্থ্য হয়েছেন ২৭ জন

আজকের কুমিল্লা ডট কম :
June 22, 2020
news-image

রকিবুল হাসান রকি :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় সোমবার পর্যন্ত ৭১ জন করোনায় আক্রান্ত হয়েছে। আজ নতুন করে ১ জন আক্রান্ত হয়েছে।

জানা যায়, সোমবার (২২ জুন) আক্রান্ত হয়েছে চৌয়ারা ইউনিয়নের শ্রীমন্তপুরে ১জন।

সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর দক্ষিণে এখন পয়র্ন্ত ৫৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এসেছে ৪৫৭ জনের। এখন পয়র্ন্ত করোনায় মোট আক্রান্ত ৭১ জন। সুস্থ হয়েছে মোট ২৭ জন।