,

অবরুদ্ধ অবস্থা থেকে ‍মুক্তি পেয়ে যা বললেন মামুনুল হক

আজকের কুমিল্লা ডট কম :
April 3, 2021
news-image

 

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে ছাত্রলীগ-যুবলীগকর্মীদের কাছে দ্বিতীয় স্ত্রীসহ অবরুদ্ধ ছিলেন মাওলানা মামুনুল হক। দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর হেফাজতে ইসলামের কর্মীরা তাকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে নিয়ে যান তাদের সাথে। পরে সোনারগাঁও ঈদগাহ ময়দানে বক্তব্য দেন তিনি।

এ সময় মামুনুল হক বলেন, ‘আপনাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। সাংবাদিক ও পুলিশ আমার সাথে কোনো খারাপ আচরণ করেনি। বাইরের কিছু লোক খারাপ আচরণ করেছে। লাগাতার কাজের চাপের কারণে আমার একটু রিফ্রেশমেন্ট দরকার ছিল। এ জন্য আমি আমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এখানে ঘুরতে এসেছিলাম।