All posts by jitu

নোয়াখালীতে অটোরিকশার চাপায় চা দোকানির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় এক চা দোকানির মৃত্যু হয়েছে।

নিহত দীন মোহাম্মদ ওরফে দীনু মিয়া (৬৫)। তার বাড়ি চৌমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর এলাকায়। সে চৌমুহনী বাজারের পোস্ট অফিস রোড এলাকায় চা দোকান করত।

রোববার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী বাজারের সুগন্ধা স্ট্যান্ডের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ মনু জানায়, দুপুর ১২টার দিকে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা দীনু মিয়াকে ধাক্কা দেয়। এতে তিনি পাশে থাকা রোড ডিভাইডারে পড়ে মাথায় গুরুত্বর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা শহর মাইজদীর প্রাহিম হসপিটালে নিয়ে গেলে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, একটি দুর্ঘটনার বিষয়ে শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।

দক্ষিণ আফ্রিকায় চাঁদার দাবিতে নোয়াখালীর যুবককে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি:

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অস্ত্রধারী সন্ত্রাসীরা নোয়াখালীর সদর উপজেলার প্রবাসী এক যুবককে পিটিয়ে হত্যা করেছে।

নিহত মো.লিটন (৪৫) উপজেলার বিনোদপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের উত্তর শরীফপুর গ্রামের আনন্দিগো বাড়ির মৃত সিরাজ মিয়ার ছেলে। সে তিন কন্যা সন্তানের জনক ছিল।

সোমবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিনোদপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.আবদুল হালিম শাকিল। তিনি বলেন, রোববার দিবাগত রাত বাংলাদেশ সময় দেড়টার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত বৃহস্পতিবার ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের তার নিজ কনফেকশনারি দোকানে এ হামলার ঘটনা ঘটে।

দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত নিহতের ছোট ভাই মো.সোহেল জানায়, ৫ বছর আগে জীবিকার সন্ধ্যানে আফ্রিকায় পাড়ি জমায় তার বড় ভাই লিটন। গত বৃহস্পতিবার অস্ত্রধারী কৃঞ্চাঙ্গ সন্ত্রাসীরা জোহানেসবার্গের তার কনফেকশনারি দোকানে এসে চাঁদা দাবি করে। এ নিয়ে সন্ত্রাসীদের সাথে তার বাকবিতন্ডা হয়। পরবর্তীতে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য কà¦